ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

দ্য সিটি ব্যাংকের মো. সামসুদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের মো. সামসুদ্দিন নামে আরও এক কর্মকর্তার করোনায় মৃত্যু হয়েছে। তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাশ ম্যানেজমন্ট বিভাগে অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যু সামসুদ্দিনের ভাই আমিন উদ্দিন গণমাধ্যমকে জানান, তার ভাইয়ের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত ২২ মে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বেলা ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন।

এর আগে গত ১২ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যাংকটির সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদের মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিটি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুজতবা শাহরিয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত হয়ে সিটি ব্যাংকের আরও এক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১১:২৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০