ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান অ্যাঙ্গেলা মেরকেলের

আকাশ জাতীয় ডেস্ক: 

জি সেভেন সম্মেলন উপলক্ষে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র ওয়েবসাইটে শুক্রবার এ খবর দেয়া হয় বলে এনডিটিভি জানিয়েছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনেতাদের এই সম্মেলনে জার্মান চ্যান্সেলর সশরীরে উপস্থিত হবেন না।

শনিবার জার্মান সরকারের মুখপাত্রও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত মহামারির সার্বিক পরিস্থিতির কারণে তিনি (মেরকেল) ওয়াশিংটনে সশরীরে ভ্রমণ করতে পারবেন না। তবে জি সেভেন সম্মেলনের আমন্ত্রণের জন্য চ্যান্সেলর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুনের শেষ দিকে জি সেভেন সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে সম্মেলন আয়োজন থেকে সরে আসলেও গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্মেলন উপলক্ষে বড় ধরনের সমাবেশ আয়োজন করা হতে পারে।প্রাথমিকভাবে হোয়াইট হাউসে এবং আংশিক ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান অ্যাঙ্গেলা মেরকেলের

আপডেট সময় ০৮:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০