ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেট খেলার জন্যই আশরাফুলের জন্ম: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দেশের ক্রিকেটের অন্যতম সেরা দুই তারকা মাশরাফি এবং আশরাফুলের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু একই সময়ে। দুজনই তাই খুব ভালো বন্ধু। একে অপরকে তারা চেনেন খুব ভালোভাবেই। বুধবার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’ এ লাইভ আড্ডায় যুক্ত ছিলেন মাশরাফি। সেখানে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ স্লগ ওভার পর্বে মাশরাফীর কাছে ২৫টি প্রশ্ন রাখেন। যার একটি প্রশ্ন ছিল এমন- ‘আমি পাঁচ জন ক্রিকেটারের নাম বলব, আপনি বলবেন তারা ক্রিকেটার না হলে তাদের অন্য ক্যারিয়ার কী হতে পারত?

জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, মোহাম্মদ আশরাফুলের জন্মই হয়েছিল ক্রিকেট খেলার জন্য।’ ক্রিকেটের বাইরে অন্য কিছু হতে পারতেন আশরাফুল, এমন কিছু খুঁজে পান না মাশরাফি।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আশরাফুল এই পাঁচ ক্রিকেটার সম্পর্কে জানতে চাওয়া হয়। আশরাফুল প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মাশরাফি বলেন, ‘আশরাফুল আমার কাছে মনে হয়, হি ওয়াজ বর্ন টু প্লে ক্রিকেট। যদি না হতো, আমার ধারণা সে খুব ভালো মানুষ হতো।

সাকিব প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, পরিবারের খুব কড়া কর্তা হতো। তাসকিন আহমেদ সম্পর্কে তার উত্তর- নায়ক। লিটন সম্পর্কে বলেন, ‘আমার ধারণা বাসার ভেতরে সব থেকে কম কথা বলে কে? মানে ওকে খুঁজে বের করতে হতো, ও কোথায় আছে। তামিমকে নিয়ে মাশরাফি মজা করে বলেন, ‘চাপাবাজ হতে পারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেট খেলার জন্যই আশরাফুলের জন্ম: মাশরাফি

আপডেট সময় ০৭:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০