ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ঝুঁকি মাথায় নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

আকাশ জাতীয় ডেস্ক: 

একদিকে মহামারি করোনা, অন্যদিকে গণপরিবহন না থাকা। এ দুই ভয়কে ‘জয়’ করে ঢাকা ছেড়েছিলেন অনেকেই। এদের কেউ ২৬ মার্চ থেকে সাধারণ ছুটির শুরুতেই, কেউ আবার ঈদকে সামনে রেখে। সরকারের পক্ষ থেকে, আগামী রোববার (৩১ মে) থেকে সবকিছু ‘সীমিত আকারে’ খুলে দেওয়ার সিদ্ধান্ত আসায় তারা এখন ঢাকার পথে। যাওয়ার সময়ের সেই দুই ভয়কে মাথায় নিয়েই তারা আবার ফিরছেন রাজধানীতে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই দেশের সবগুলো মহাসড়কে এখন রাজধানীমুখী মানুষের চাপ। ভিড় জমেছে ফেরিঘাটেও।

শুক্রবার রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ যেমন গাবতলী, আব্দুল্লাহপুর, সায়েদাবাদ, মাওয়া ঘাটে দেখা যায় রাজধানীমুখী মানুষের ভিড়। সকাল থেকে যত সময় গড়িয়েছে এ ভিড় ততই বেড়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সরকার সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্তে ঢাকামুখী মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে।

গণপরিবহনবাদে সব ধরনের যানবাহনে রাজধানীতে প্রবেশ করছেন ‘রাজধানীর অস্থায়ী’ বাসিন্দারা। পিকআপ ভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশায় করে তারা ঢুকছেন ঢাকায়। ব্যক্তিগত গাড়িও চাপ রয়েছে মহাসড়কে।

সাধারণ ছুটির প্রথম দিকে পুলিশের চেকপোস্ট এবং বাধা থাকলেও এখন এর কোনটিই নেই। ফলে যারা ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য বাহনে ঢাকায় ফিরছেন সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। একেকটি প্রাইভেটকারে ৪ জনের জায়গায় ৭ থেকে ৮ জন, মাইক্রোতে দশ জনের বদলে ১২ থেকে ১৪ জনকেও বসতে দেখা গিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনা ঝুঁকি মাথায় নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০