ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

সেই খোরশেদের দাফন টিমের সদস্য করোনায় আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জে করোনা আক্রান্তদের মরদেহ দাফনে সংযুক্ত থাকা কাউন্সিলর মাকদুসুল কাউন্সিলর আলম খন্দকার খোরশেদের টিমের দাফন টিম সদস্য ইয়াসিন সুলতান করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেন খোরশেদ।

তিনি জানান, ইয়াসিন তার টিমের আইটি সদস্য ও দাফন কাফনের গ্রুপের সদস্য। তিনি করোনার শুরু থেকেই তাদের টিমে কাজ করে আসছিলেন। গত ২৬ মে তার নমুনা নেওয়া হলে আজ সেটার রিপোর্ট পজিটিভ আসে। তবে সে ভালো আছে এবং তার মনোবল দৃঢ় রয়েছে।

এর আগে তার টিমের ত্রাণবিতরণ কাজের সদস্য সোনা মিয়া করোনায় আক্রান্ত হন। পরে দীর্ঘ ১৫ দিন নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনিও আবার এই টিমেই কাজে যোগ দেবেন বলে নিজেই জানিয়েছেন।

এদিকে আক্রান্তদের সঙ্গে সরাসরি বিভিন্ন কার্যক্রম করায় খোরশেদের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে রয়েছেন। তবে সবকিছু পেছনে ফেলে চলমান এ যুদ্ধ চালিয়ে যাবেন বলেই ঘোষণা দিয়েছেন কাউন্সিলর খোরশেদ।

খোরশেদ বলেন, আমরা তো কোনো কিছু পাওয়ার জন্য এ যুদ্ধে নামিনি যে ফিরে যাবো। আমরা সব বাধা পেছনে ফেলে আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। ইতোমধ্যে আমাদের থামাতে অনেক চেষ্টাই হয়েছে, হচ্ছে। তবে আমরা যেহেতু কোনো কিছু পাওয়ার জন্য নামিনি তাই ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমাদের সব সদস্যদের মনোবল দৃঢ় রয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে দাফন-কাফনে নিরলস কাজ করে দেশবাসীর নজর কাড়েন কাউন্সিলর খোরশেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

সেই খোরশেদের দাফন টিমের সদস্য করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৭:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০