ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

কাল বিএমএল ও খেলাফত মজলিশের সঙ্গে ইসি’র সংলাপ

অাকাশ জাতীয় ডেস্ক:

নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল ও খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সংলাপসূচি অনুযায়ী সকাল ১১টায় বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল ও বিকেল ৩টায় খেলাফত মজলিশের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের এই সংলাপ শুরু হয়।

ওইদিন বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)। সকাল ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)-এর সঙ্গে সংলাপ থাকলেও ত্রাণ কাজে ব্যস্ত থাকায় দলটি নেতারা আসতে পারেননি। তারা কমিশনের কাছে নতুন সময় চেয়েছেন।

ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ১২টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি চূড়ান্ত হয়েছে। এদের মধ্যে ঈদের আগে ৬টি দলের সঙ্গে সংলাপ হবে। ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে আবার সংলাপ শুরু হবে। ইতোমধ্যে এদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নিবন্ধনকৃত দলগুলোর মধ্য থেকে নিবন্ধক্রম অনুযায়ী শেষের দিক থেকে পর্যায়ক্রমে দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতিটি দলের ১০জন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সচিব জানান, বিএমএল ও খেলাফত মজলিশের সঙ্গে সংলাপের পর ঈদের আগে ৩০ আগস্ট সকাল ১১ টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিকেল ৩ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে বসবে কমিশন।

তিনি জানান, ঈদের পর ১০ সেপ্টেম্বর সকালে ১১টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, বিকেল ৩টায় ইসলামী ঐক্যজোট, ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় কল্যাণ পার্টি ও বিকেল ৩টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর সঙ্গে সংলাপে বসবে কমিশন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন বিশেষজ্ঞসহ অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। সুশীল সমাজের ৫৯ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কমিশন সংলাপে বসে। এই দুই দিনে অর্ধশত গণমাধ্যম প্রতিনিধির কাছ থেকে কমিশন বিভিন্ন পরামর্শ গ্রহণ করে।

হেলালুদ্দীন আহমদ বলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের কাছ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা এবং কমিশনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া গেছে। নির্বাচনী ব্যবস্থাপনা শক্তিশালীকরণে এসব পরামর্শ কমিশনকে সহায়তা করবে।

তিনি আরো বলেন, কমিশনের অন্যতম অংশীজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২৪ আগস্ট থেকে সংলাপ শুরু হচ্ছে। সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশ দলগুলোর সামনে উপস্থাপন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কাল বিএমএল ও খেলাফত মজলিশের সঙ্গে ইসি’র সংলাপ

আপডেট সময় ০৬:৫৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০১৭