ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইন পাঠের ওপর মূল্যায়ন হবে শিক্ষার্থীদের

আকাশ জাতীয় ডেস্ক:

সংসদ টেলিভিশন ও অনলাইনে পাঠদান করা শিক্ষার্থীদের মূল্যায়ন করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের বাড়িতে প্রশ্ন পাঠিয়ে অভিভাবকদের তত্ত্বাবধানে এ মূল্যায়ন করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ব্যাপারে একটি কর্মপ্রক্রিয়া চূড়ান্ত করছে। তবে এ মূল্যায়ন প্রক্রিয়া কোন পরীক্ষা নয়। এটি সবার জন্য বাধ্যতামূলকও নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখার পদক্ষেপ এটি।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটি কোন পরীক্ষা নয়। অনলাইন ও সংসদ টিভিতে পড়ানোর পর একটি মূল্যায়ন মাত্র।

জানা গেছে, শিক্ষকরাই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি প্রশ্ন পাঠাবেন মূল্যায়নের জন্য। অভিভাবকদের তত্বাবধায়নে সেই প্রশ্নের মাধ্যমে উত্তর করার পর উত্তরপত্র শিক্ষকরা সংগ্রহ করবেন। উত্তরপত্র দেখে অনলাইন পাঠের কার্যকারিতা মূল্যায়ন করবেন শিক্ষক।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এমন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ প্রতিবেদককে বলেন, অনলাইনে ও টিভিতে পড়ানোর পর অনেকস্থানেই শিক্ষকরা নিজ উদ্যোগে প্রশ্ন শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়েছেন মূল্যায়নের জন্য। এটি শুধুই একটি মূল্যায়ন প্রক্রিয়া। বাধ্যতামূলক বা কোন পরীক্ষা নয় এটি। মহাপরিচালক আরও বলেন, এ মূল্যায়ন দেশের অধিকাংশ জায়গায় সম্ভব হবে না। জেলা শহরে এটি অসম্ভব তাছাড়া করোনা আক্রান্ত এলাকাতেও এটি সম্ভব না। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যস্ত রাখার একটি উপায় এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইন পাঠের ওপর মূল্যায়ন হবে শিক্ষার্থীদের

আপডেট সময় ০৩:৫৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০