ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

বিএসএমএমইউর টেস্টেও জাফরুল্লাহর করোনা পজিটিভ

আকাশ জাতীয় ডেস্ক: 

নিজেদের উদ্ভাবিত কিট দিয়ে টেস্ট করায় করোনা পজিটিভ ধরা পড়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। বলেছিলেন, পিসিআর ল্যাবরেটরিতে আর টেস্ট করবেন না। অবশেষে সিদ্ধান্ত থেকে সরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর ল্যাবে তার স্যাম্পল দেয়া হয়। এখানেও তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

গতকাল বুধবার তার করোনাভাইরাস পজিটিভের প্রতিবেদন দেয় বিএসএমএমইউ। ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৃহস্পতিবার বিকালে বিষয়টি জানিয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী হালকা জ্বর অনুভব করলে গত ২৪ মে তার গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের মাধ্যমে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে ওই কিট সরকারের কাছ থেকে এখনো অনুমোদন না পাওয়ায় তিনি বিএসএমএমইউর পিসিআর ল্যাবরেটরিতেও পরীক্ষা করালেন। এখানেও তার করোনা পজিটিভ এসেছে। যদিও তিনি বলেছিলেন, তাদের কিটেই যেহেতু ফলাফল পাওয়া গেছে সেক্ষেত্রে তিনি পিসিআর টেস্ট করবেন না।

মঙ্গলবার বিএসএমএমইউতে তার স্যাম্পল পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম মিন্টু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসএমএমইউর টেস্টেও জাফরুল্লাহর করোনা পজিটিভ

আপডেট সময় ০৮:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০