ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

ধর্ষণে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, দাদা কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী দাদা মোক্তার আলীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীকে পুলিশ হেফাজতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত মঙ্গলবার (২৬ মে) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় মোক্তার আলীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় মোক্তারকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২৭ মে) দুপুরে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযুক্ত মোক্তার আলী লালমনিরহাটের পাটগ্রাম উপজেলর পাটগ্রাম ইউনিয়নের টেপুরগারী এলাকার আবুল খায়েরের ছেলে।

ওই স্কুলছাত্রী জানায়, ফেব্রুয়ারি মাস থেকে তাকে ধর্ষণ করে আসছিল প্রতিবেশী দাদা মোক্তার। ঘন ঘন বমি ও খেতে না পারার কারণ খুঁজতে গিয়ে তার দাদি বুঝতে পারেন সে অন্তঃসত্ত্বা।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর তার বাবার অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার আলী মেয়েটিকে সাতদিন ধর্ষণের কথা জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

ধর্ষণে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, দাদা কারাগারে

আপডেট সময় ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০