ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব খুলে দিলো বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আর বাড়ছে না। দীর্ঘে ৬৭ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নিয়ম মানা সাপেক্ষে খুলছে সরকারি অফিস।

বুধবার (২৭ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী মহিলারা আপাতত অফিসে আসবেন না, গণপরিবহনও বন্ধ থাকবে। আগামী ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনার সঙ্গে বসবাসের নীতি গ্রহণ করলো বাংলাদেশ। পুনরায় ছুটি দেওয়া, বন্ধ বা কারফিউর পথে হাটলো না বাংলাদেশ। প্রত্যেক মানুষকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দিতে হবে।

গত কিছুদিন ধরেই ছুটি বাড়া না বাড়া নিয়ে গুঞ্জন ছিল। যদিও বিশেষজ্ঞরা বলেছিল, আরও কিছুদিন লক ডাউন থাকতে হবে। কিন্তু প্রধানমন্ত্রী তার ভাষণে স্পষ্ট বলেছিলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডকে বন্ধ রেখে দীর্ঘদিন বসে থাকা বাংলাদেশের মতো দেশের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ তাই করোনাকে চ্যালেঞ্জ জানিয়ে সবকিছু চালু রাখার সিদ্ধান্তের পথেই হাটলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব খুলে দিলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০