ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

নারায়ণঞ্জে ঈদের একদিন পর সচল ৮৩ শিল্পকারখানা

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জে করোনার ঝুঁকির মধ্যে ঈদের একদিন পর সচল করা হয়েছে ৮৩টি শিল্প কারখানা।

বুধবার (২৭ মে) সচল রয়েছে ৮৩টি শিল্প কারখানা। এর মধ্যে নারায়ণগঞ্জে বিজিএমইএর সদস্যভুক্ত ২৩৫ কারখানার মধ্যে চালু হয়েছে ৫টি, বিকেএমইএর ৭৯২ কারখানার মধ্যে ২৮টি, বেপজার অধীনে থাকা ইপিজেডে ৪৮ কারখানার মধ্যে ২৭টি ও বিটিএমএর ১৭২টির মধ্যে ৩টি চালু রয়েছে। অন্য আরো ২০টি কারখানাও খোলা।

এদিকে ১২টি গার্মেন্টসের অর্ধশতাধিক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়। এছাড়া প্রতিদিন শ্রমিকদের নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সংখ্যা বাড়ছে।

তবে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আক্রান্ত শ্রমিকরা আইসোলেশনে থাকবেন, তবে এতে কোনো কারখানা শাটডাউন করা হবে না।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইন্টেলিজেন্স) শেখ বশির আহমেদ বলেন, আজ খোলা আছে ৮৩টি কারখানা। ঈদের পর শ্রমিকরা যেন গ্রামের বাড়িতে ছুটিতে যেতে না পারে এজন্য অনেক কারখানা খুলেছে আবার কিছু কারখানার অর্ডার ছিল সেগুলো দ্রুত সম্পন্ন করতে খোলা হয়েছে। প্রতিটি কারখানায় স্বাস্থ্যবিধি যেন নিশ্চিত করা হয় সেজন্য পর্যাপ্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

নারায়ণঞ্জে ঈদের একদিন পর সচল ৮৩ শিল্পকারখানা

আপডেট সময় ১০:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০