ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

ক্রিকেটকে শেষ করে দিয়েছে আইসিসি: শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত ১০ বছরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে বলে অভিযোগ পাকিস্তানের সাবেক ফার্স্ট বোলার শোয়েব আখতারের। আইসিসিকে ‘দারুণ কাজ করেছ’ শ্লেষমাখা বাক্যবাণে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যেন বলতে চাইলেন, এবার থামো।

তিনি মাঠে যখন নামতেন, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে আগ্রাসী মেজাজে বিরাজ করতেন সব সময়। সঙ্গে ছিল শত মাইলের গতি। ব্যাটসম্যানরা তটস্থ থাকতেন তার বোলিংয়ের সামনে। মুখের লাগামটাও কমই রাখতে পছন্দ করতেন ক্রিকেটের এই গতিদানব। সব মিলিয়ে ক্রিকেটের ‘ব্যাট বয়’ বলে একটা আদুরে অভিধাও জুটে যায় শোয়েব আখতারের নামের পাশে।

পাকিস্তানি এই বেপরোয়া সাবেক ক্রিকেটার নিজের দৃষ্টিতে যা ভালো মনে হয় তা অকপটে বলে দিতে দ্বিধা করেন না কখনো। তা নিজের দেশের কেউ হোক কিংবা বাইরের কিছু, এমনকি খোদ ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক আইসিসি হোক।

সর্বশেষ ক্রিকেট ওয়েবসাইটে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকরের সামনে আইসিসির কাজকর্ম নিয়ে নিজের হতাশা তুলে ধরেন শোয়েব। কোনো রকম রাখঢাক না করে বলে দিলেন, গত দশ বছরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে আইসিসি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আইসিসি এমন কিছু ‘প্লেয়িং কন্ডিশন’ তৈরি করেছে, যাতে ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেট। শোয়েবের মতে, ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে পড়ছে।

শোয়েব বলেন, ‘একটা কথা পরিষ্কার বলতে পারি। আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে এই কাজটা ওরা করে আসছে। আইসিসিকে বলতে চাই, দারুণ কাজ করেছ। ঠিক যা ভেবেছিলে, সেটাই করে দেখিয়েছ।’

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমি বারবার বলে আসছি, ওভার পিছু এক বাউন্সারের নিয়মে বদল আনা উচিত। এখন তো দুটো নতুন বল আর বৃত্তের বাইরে মোটে চারজন ফিল্ডার থাকে। আইসিসিকে দয়া করে জিজ্ঞেস করো, গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? সেই শচিন বনাম শোয়েব লড়াই কোথায়?’

ক্রিকেট মাঠে বেপরোয়া শোয়েব নাকি কখনো শচিন টেন্ডুলকারের সঙ্গে আগ্রাসী মেজাজ দেখাননি। তাকে সম্মানই করতেন তিনি। তবে তখন বিরাট কোহলী থাকলে কী করতেন তার মুখেই শুনুন, ‘আমার লক্ষ্য থাকত, বিরাটের মনঃসংযোগ নষ্ট করা। মারাত্মক গতিতে বল করে আমি চেষ্টা করতাম বিরাটকে পুল বা কাট খেলানোর। এই দুটো শট ওর হাতে বিশেষ নেই।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

ক্রিকেটকে শেষ করে দিয়েছে আইসিসি: শোয়েব

আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০