ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে দুপক্ষের গোলাগুলি, প্রাণ গেল ৬ জনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। দুই পরিবারের মধ্যে বিরোধ থেকে এক সংঘর্ষ বাধে।
বুধবার গালফ টুডে ও এবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশের আল আমওয়াহ এলাকায় মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসির প্রদেশ পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

আইনশৃংখলা বাহিনীর মুখপাত্র লে. কর্নেল জায়েদ আল দাব্বাসের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ঘটনায় নিহতরা সবাই সৌদির নাগরিক।ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে বিরোধের কারণ জানা যায়নি।

সৌদি আরবের সীমান্ত এলাকার এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। আসির প্রদেশের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে দুপক্ষের গোলাগুলি, প্রাণ গেল ৬ জনের

আপডেট সময় ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০