ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

সিরাজগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় এখনো প্রায় ১৫ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার স্থলচল এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত জহির ফকিরের ছেলে পাষান আলী ফকির (৬৫), একই উপজেলার চরনবিপুর গ্রামের শামীম হোসেনের ছেলে শিশু নাইমুল ইসলাম (৪), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্নতলী গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে শেখ কামাল মোল্লা (৪৫), শাহজাদপুর উপজেলার কৈজুরী জয়পুর গ্রামের এলাকার আব্দুর রশিদের ছেলে আমজাদ হোসেন (৪৫) ও একই গ্রামের নসিব সেখের ছেলে আজিজুল ইসলাম (৩৮)।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, এনায়েতপুর থেকে প্রায় ৭৭জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাচ্ছিল। নৌকাটি স্থলচর এলাকায় পৌঁছালে ঝড়ো বাতাসের কারণে ডুবে যায়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় স্থানীয় ও পুলিশের সহায়তায় ৫৭ জনকে জীবিত করা হয় এবং দুজনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। রাত পর্যন্ত ১৭ জন নিখোজ ছিলেন।

আজ বুধবার সকালে চৌহালীর জোতপাড়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরও একজনের মরদেহ উদ্ধার করেন। এনিয়ে মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, সিরাজগঞ্জ, বেলকুচি ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের ৯ কর্মী এবং ঢাকার ৪ জন ডুবুরি দলের সমন্বয়নে উদ্ধার অভিযান চলছে। নোঙর দিয়ে ডুবে যাওয়া নৌকার সন্ধান করা হচ্ছে। কিন্তু এখনো সন্ধান পায়নি।

নিখোঁজ ব্যক্তিদের খোঁজার জন্য উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ মৃত ব্যক্তিদের আত্মার মাগফেরাত ও স্বজনদের প্রতি শোক জ্ঞাপন করে জানান, মৃত প্রত্যেক পরিবারকে সহায়তা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

সিরাজগঞ্জে নৌকা ডুবে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

আপডেট সময় ০৫:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০