ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

৯০০ তালেবান বন্দীকে মুক্তি দিলো আফগান সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

৯০০ তালেবান বন্দীকে মুক্তি দিয়েছে আফগান সরকার। দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিন মঙ্গলবার এসব বন্দীকে মুক্তি দেয়া হয়। একইসঙ্গে আফগান সরকার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

বন্দী মুক্তির পর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জাভিদ ফয়সাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দী বিনিময় ইস্যুর সুন্দর ব্যবস্থাপনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো গুরুত্বপূর্ণ।’

ঈদুল ফিতর উপলক্ষে তালেবান তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। এর জবাবে শুভেচ্ছার নিদর্শন হিসেবে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের দু’হাজার বন্দীকে মুক্তি দেয়ার উদ্যোগ নেন।

আফগান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তালেবানের কাতার অফিসের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় ‘ভালো আগ্রগতি’ বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, তালেবানও উল্লেখযোগ্য সংখ্যক সরকারি বন্দীকে মুক্তি দেবে। তবে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো কথা বলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

৯০০ তালেবান বন্দীকে মুক্তি দিলো আফগান সরকার

আপডেট সময় ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০