ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন সমীকরণে আসতে পারে ছুটির সিদ্ধান্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ ছুটি আরো বাড়বে কিনা তা বৃহস্পতিবার (২৮ মে) জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। সিদ্ধান্ত যাইহোক থাকবে নতুন সমীকরণে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান ছুটি বাড়া বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত দিলে বৃহস্পতিবার জানা যাবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

গত ২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে শনিবার পর্যন্ত ঘোষণা করা আছে।

এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়ে ঈদের পর নতুন সমীকরণে সিদ্ধান্ত আসবে বলে জনপ্রশাসনের কর্মকর্তারা মনে করছেন।

জনপ্রশাসনের কর্মকর্তারা বলেন, এখন প্রতিদিনই করোনা রোগী বাড়ছে, অন্যদিকে দেশের অর্থনৈতিক দিকও বিবেচনা করতে হবে।

এবার ছুটি বাড়ানো বা কমানোর ক্ষেত্রে এসব বিষয় পর্যালোচনায় করে সিদ্ধান্ত নেবে সরকার।

ফরহাদ হোসেন বলেন, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে এবং স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারি; আমরা ভবিষ্যৎ অনিশ্চিত করবো না।

ছুটির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে, ছুটির কারণে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৭ মার্চ থেকে। করোনা রোগী বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান সহসাই খোলার সম্ভাবনা কম।

জুন মাসে বাজেট অধিবেশন ছাড়াও দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আর ছুটি না বাড়িয়ে সীমিত পরিসরে গণপরিবহনও চলাচলের সুযোগ করে দেওয়া হবে বলে কর্মকর্তারা মনে করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী

নতুন সমীকরণে আসতে পারে ছুটির সিদ্ধান্ত

আপডেট সময় ০৪:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০