ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঝড়ে গাছচাপায় দুই ছেলেসহ মায়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ী গ্ৰামে ঝড়ে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মা ও তার দুই ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ঝড়ের সময় গাছ ভেঙে পড়লে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মা শিল্পী বেগম এবং তার দুই ছেলে নেওয়াজ মিয়া এবং নিয়ামুল হোসেন। তারা খলিশাগাড়ী গ্ৰামের ৪ নং ওয়ার্ডের জয়নাল মিয়ার স্ত্রী ও তার দুই ছেলে সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে মা তার দুই সন্তানকে নিয়ে এক ঘরে ঘুমিয়ে পড়েন। অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন বাড়ির কর্তা ব্যক্তি। এ সময় প্রচন্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি গাছ তাদের চালার উপর ভেঙে পড়লে তিনজন চাপা পড়েন।

ঝড় থামার পর স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ওই মা ও তার দুই সন্তানকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে বড় সন্তান নেওয়াজ এবং তার কিছুক্ষণ পর মা শিল্পী ও ছোট নিয়ামুল এর মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝড়ে গাছচাপায় দুই ছেলেসহ মায়ের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০