ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গায়ক নোবেলের বাবা করোনায় আক্রান্ত

আকাশ বিনোদন ডেস্ক: 

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত ও সমালোচিত উঠতি গায়ক মাঈনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু।

মোজাফফর হোসেন নান্নু দৈনিক আকাশের প্রতিনিধিকে জানান, গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পাঠান তিনি। ঈদের দুদিন আগে তার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

শারীরিক অবস্থা এখন বেশ ভালো জানিয়ে তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর পরই বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।

উল্লেখ্য, মোজাফফর হোসেন নান্নু বর্তমানে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

তার ছেলে নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে বিতর্কিত কিছু স্ট্যাটাস দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নোবেল এবং পরে ক্ষমা চেয়ে বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গায়ক নোবেলের বাবা করোনায় আক্রান্ত

আপডেট সময় ১০:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০