ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কান্না থামাতে পারছেন না শুভশ্রী

আকাশ বিনোদন ডেস্ক: 

ভয়াবহ সাইক্লোন আম্পনের দাপটে কলকাতাসহ দক্ষিণবঙ্গ যেন ধ্বংসপুরীতে পরিণত হয়েছে। কলকাতাকে এমন রূপে দেখতে হবে তা স্বপ্নেও কল্পনা করেননি কেউ। ধুয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও গাছ। মৃত্যু হয়েছে শতাধিক মানুষ ও অসংখ্য পশু পাখির। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো পরিবার।

রাজ্যের এমন অবস্থা দেখে ভেঙে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কিছুদিন আগেই নায়িকা জানান যে, তিনি মা হতে চলেছেন। তার মধ্যেই ঘটে গেছে এমন বিপর্যয়। তাই গর্ভস্থ সন্তানের জন্য কলম ধরলেন অভিনেত্রী। সেটি পড়ে শোনালেন সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে শুভশ্রী লিখেছেন, ‘মনটা বড্ড খারাপ। সারাক্ষণ চেষ্টা করছি মনটাকে ঠিক রাখার, কিছুতেই পারছি না। সবাই বলে প্রেগনেন্ট হলে হাসিখুশি থাকতে হয়, কী করে থাকব বল তো! তোর কথা ভেবেই সব ভোলার চেষ্টা করছি। কিন্তু এত ধ্বংসস্তূপ আগে কখনো দেখিনি। কান্না থামাতে পারছি না। নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করছি যে, না না এখন মন খারাপ করলে চলে না! ভাবছি তুই কী ভাববি! কিন্তু নিজেকে আটকে রাখতে পারছি না।

আম্পনের তান্ডবে পড়ে গেছে অজস্র গাছ। এই কলকাতা যেন খুব অচেনা। তাই সন্তানের উদ্দেশে শুভশ্রী লিখেছেন, ‘তোকে গল্ফগ্রীন, সাউদার্ন এভিনিউ, ময়দানের সবুজ দৃশ্যগুলো আর দেখানো হল না। সেই বড় বড় গাছগুলো, সেগুলো তো শুধু গাছ ছিল না, ছিল হাজার হাজার পাখির বাসা। তুই দেখতে পারলি না।’

করোনার প্রভাবে ভারতজুড়ে লকডাউন চলছে। সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু আম্পনে বহু মানুষ ঘরই হারিয়ে ফেলেছেন। এ প্রসঙ্গে শুভশ্রী লিখেছেন, ‘৮২ হাজার ঘর ভেঙে গেছে ঝড়ে। কী করছে এখন সেই গৃহহারা মানুষগুলো? তার পরে করোনার প্রভাব তো বাড়ছেই। এমনিতেই কম অভাব ছিল না ওদের, এখন তো মুখে তোলার অন্নটুকুও নেই। আশ্রয় বলতে মাথার ছাদটুকুই ছিল, সেটাও উড়ে গেল।’

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এই মুহূর্তে ভাইরাল। বুক পানি পেরিয়ে প্লেটে করে খাবার নিচ্ছে এক শিশু। চোখে ভিজিয়ে দেয়া সেই ছবি নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আজকে সারাদিন একটা ছবি সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, বছর চারেকের একটা বাচ্চা বুক সমান পানি পেরিয়ে খাবার নিতে এসেছে ত্রাণ শিবিরে। এর পরেও তোর কথা ভেবে কী করে বেশি বেশি খাই বলতো? এই তো আর কিছু বছর পরে তুইও ওর সমানই হবি। ও তো তোর মতোই। কী দোষ করেছিল ও?’

শুভশ্রীর ধারণা, এই বছরটা হয়তো মানুষের কাছে প্রতিশোধ নিতে এসেছে। এতদিন প্রকৃতির উপরে মানবজাতির অত্যাচারের উত্তর দিচ্ছে প্রকৃতি। তবে নায়িকার বিশ্বাস, একদিন এই ধ্বংসের পরে সৃষ্টি শুরু হবে। রাতের পরে দিন আসবে। সব ঠিক হয়ে যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কান্না থামাতে পারছেন না শুভশ্রী

আপডেট সময় ০৮:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০