ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হেরোইনসহ গ্রেপ্তারের পর ক্রিকেট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

হেরোইনসহ গ্রেপ্তারের পর শেহান মাদুশঙ্কাকে ক্রিকেটের সব ফরম্যাট থেকে নিষিদ্ধ করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে হ্যাটট্রিক করা মাদুশঙ্কা মাদক নিয়ে লঙ্কান পুলিশের কাছে গ্রেপ্তার হন।

রোববার (২৪ মে) শ্রীলঙ্কায় কারফিউর মাঝেই পান্নালা শহরে আরও একজনের সঙ্গে ড্রাইভিংয়ের সময় পুলিশ তাদের গতিরোধ করে। পরে মাদুশঙ্কার কাছ থেকে ২.৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। আর স্থানীয় ম্যাজিস্ট্রেট তার ১৪ দিনের রিমান্ড মন্জুর করেন।

শেহানে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে এসএলসি জানায়, শেহান মাদুশঙ্কাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। পুলিশ তাকে নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার পরই আমরা এই সিদ্ধান্ত নেই।

প্রতিভাবান এই পেসার এর আগে ২০১৮ সালে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লঙ্কান দলে জায়গা পেয়েছিলেন। যেখানে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিকের মর্যাদা পেয়েছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হেরোইনসহ গ্রেপ্তারের পর ক্রিকেট থেকে নিষিদ্ধ লঙ্কান পেসার

আপডেট সময় ০৮:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০