ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

লকডাউন: মৃত্যুপথযাত্রী মাকেও দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ পালন করে বিরল উদাহরণ সৃষ্টি করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে। তিনি ঘোষিত লকডাউন মানতে গিয়ে মৃত্যু আগে নিজের অসুস্থ মাকে পর্যন্ত দেখতে যাননি।

তার ৯৬ বছর বয়সী মৃত্যুপথযাত্রী মা মিয়েক রুটে নেদারল্যান্ডসের দ্য হেগের একটি কেয়ার হোমসে ভর্তি ছিলেন। এরপর গত ১৩ মে তিনি মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানা গেছে।

সোমবার (২৫ মে) মার্ক রুটের কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, নেদারল্যান্ডসে জারি করা লকডাউনের আওতায় কেয়ার হোমস পরিদর্শন নিষিদ্ধ। তাই নিজের মাকে তার জীবনের শেষ সপ্তাহগুলোতে দেখতে পর্যন্ত যাননি রুটে। প্রধানমন্ত্রী লকডাউনের সব নির্দেশ মেনে চলছেন।

দেশটিতে গত ২০ মার্চ থেকে লকডাউন জারি রয়েছে। যদিও ডাচ কর্তৃপক্ষ সোমবার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত কিছু কেয়ার হোমস পরিদর্শন উন্মুক্ত করে দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংসের লকডাউন অমান্য করা নিয়ে যখন দেশটিতে তীব্র সমালোচনা, তখন নিজের মাকে দেখতে না পারার কথা জানান নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।

মার্ক রুটে বলেন, তীব্র ব্যথা ও প্রিয় সব স্মৃতির পাশাপাশি তিনি আমাদের সঙ্গে এতদিন ছিলেন। আমরা তাকে পারিবারিকভাবে বিদায় জানিয়েছি। আশা করছি তার চলে যাওয়ার ব্যথা মেনে নিতে পারব।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৮৪৯ জন। সংক্রমিত হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লকডাউন: মৃত্যুপথযাত্রী মাকেও দেখতে যাননি ডাচ প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০