ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুবাইয়ে কাল থেকে পুরোদমে চালু হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটন ও বাণিজ্যিক শহর দুবাইয়ে আগামীকাল বুধবার থেকে ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে।

গতকাল সোমবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনাবিষয়ক সুপ্রিম কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কমিটির চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ঘোষণায় বলা হয়েছে, বুধবার থেকে ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দুবাইয়ের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে চলাচলেও আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

সম্প্রতি বেশ কিছু প্রতিবেদনে বিশেষজ্ঞরা বলেছেন, করোনাভাইরাস সংকট শিগগিরই কাটছে না। ফলে একে সঙ্গে রেখেই জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এসব মতামত মাথায় রেখেই দুবাইয়ের সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিটি।

এর আগে ১২ মে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় জনসাধারণের ওপর আরোপ করা কিছু বিধি নিষেধ শিথিল করে সংযুক্ত আরব আমিরাত।

এরপর দেশটিতে নতুন আইনের আওতায় জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয় পার্ক, বিনোদন কেন্দ্র ও বিভিন্ন পাবলিক প্লেস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুবাইয়ে কাল থেকে পুরোদমে চালু হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম

আপডেট সময় ০১:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০