ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রোববার (২৪ মে) বিবৃতি ও ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে বলা হয়, সূর্য অস্ত যেতেই রাত থেকে কানাডা ও বিশ্বজুড়ে থাকা মুসলমানরা রোজা ও নামাজের পবিত্র মাস রমজানের শেষ উপলক্ষে শুরু করবে ঈদুল ফিতর উদযাপন। এটি একে অপরের প্রতি ধন্যবাদ, সহানুভূতি এবং উদারতা দেখানোর সময়। প্রতি বছর দিনটিতে নামাজ পড়া, একসঙ্গে খাওয়া-দাওয়া করার যে ঐতিহ্য চালু রয়েছে পরিস্থিতির কারণে এবার নিশ্চয়ই তা সম্ভব নয়।

বর্তমান পরিস্থিতির কারণেই বাসায় বসে ইবাদত এবং ভার্চ্যুয়ালি ঈদ উদযাপন করার জন্য অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, রমজান মাস জুড়েই খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে অসহায়দের সাহায্য করে গেছে কানাডীয় মুসলিমরা। অনেকে রোজা রেখেই স্বাস্থ্য ও গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে এই মহামারির বিরুদ্ধে লড়াই করেছেন।

ট্রুডো বলেন, তার সরকার সর্বদা কানাডিয়ান মুসলমানদের পাশে দাঁড়াবে এবং দেশের বৈচিত্র্য উদযাপন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

আপডেট সময় ০৭:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০