ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি

কোটিপতি কৃষকলীগ নেতা পেলেন ২৫০০ টাকার সরকারি সহায়তা!

কোটিপতি ব্যবসায়ী ও কৃষকলীগ নেতা মুর্শিদ কামাল রানা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের জন্য সরকারের ২ হাজার ৫শ টাকার প্রণোদনার তালিকা তৈরিতে দেশের বিভিন্ন জেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে তৈরি এ তালিকায় স্বজনপ্রীতি, ভুয়া পরিচয় ব্যবহার, প্রকৃত দরিদ্র-অসহায়দের তালিকায় অন্তর্ভুক্ত না করাসহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে এরই মধ্যে।

হবিগঞ্জে একই ব্যক্তির মোবাইল নম্বর ২শ বার তালিকায় থাকার মতো ঘটনাও ঘটেছে। এবার রাজশাহীতে সরকারের ২৫শ টাকার সহায়তা পেলেন একজন কোটিপতি ব্যবসায়ী ও কৃষকলীগ নেতা। এই উপহার পাওয়া মুর্শিদ কামাল রানা রাজশাহী মহানগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নগরীর রাজপাড়া থানা কৃষকলীগের সহ-সভাপতি। তিনি কোটিপতি ব্যক্তি হিসেবে পরিচিত। নগরীর লক্ষ্মীপুরে ‘সরকার প্লাজা’ নামে একটি পাঁচতলা ভবনের মালিক তিনি। সেই ভবনের মার্কেট থেকেই তিনি মাসে লাখ টাকা ভাড়া পান।

এছাড়া তার ঠিকাদারি ব্যবসাও রয়েছে। অথচ হতদরিদ্রের তালিকায় তার নামও উঠেছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর কৃষকলীগের সভাপতি রহমতুল্লাহ সেলিম গণমাধ্যমকে বলেন, মুর্শিদ কামাল রানা কৃষকলীগের সহ-সভাপতি। তিনি আর্থিকভাবে বেশ স্বচ্ছল। প্রধানমন্ত্রীর উপহার তার কাছে পৌঁছেছে বলে আমাকে জানিয়েছেন। কিন্তু কীভাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে সে বিষয়ে রানা নিজেও জানেন না।

জানতে চাইলে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমি ওয়ার্ডের ১৪৫০ জনের তালিকা তৈরি করেছি। এর মধ্যে কীভাবে একজন কোটিপতি ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে বিষয়টি জানার পর আমি তালিকায় নাম খুঁজে দেখেছি। কিন্তু সেখানে তার নাম নেই। কিন্তু তার ব্যক্তিগত ফোন নম্বরটির বিপরীতে একজন হিন্দু যুবকের নাম রয়েছে তালিকায়। ধারণা করছি, তার মার্কেটে কর্মরত কোনো কর্মচারী হয়তো তার নম্বরটি দিয়েছেন। আমি বিষয়টি আরও খোঁজ নিচ্ছি।

এ বিষয়ে কৃষকলীগ নেতা মুর্শিদ কামাল রানা গণমাধ্যমকে জানান, তার ব্যক্তিগত ফোন নম্বরে পাঁচদিন আগে টাকা আসে। পরে বুঝতে পারেন এটি সরকারের বিশেষ প্রণোদনার টাকা। ‘দরিদ্র-অসহায়দের জন্য সহায়তার তালিকায় কীভাবে আমার নাম অন্তর্ভুক্ত হলো বুঝতে পারছি না। তিনি আরও বলেন, আমি আর্থিকভাবে স্বচ্ছল মানুষ। সবাই তা জানেন। অল্প কিছু টাকার জন্য তালিকায় আমার নাম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এ টাকা উত্তোলন করে প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে ফেরত পাঠাবেন বলেও উল্লেখ করেন কৃষকলীগের এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

কোটিপতি কৃষকলীগ নেতা পেলেন ২৫০০ টাকার সরকারি সহায়তা!

আপডেট সময় ০৫:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০