ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

পিরোজপুরে ভাইকে কুপিয়ে বোনকে গন ধর্ষন

আকাশ জাতীয় ডেস্ক:

পিরোজপুরের কাউখালীতে ভাইকে কুপিয়ে আহত করে বোনকে গনধর্ষন করেছে সন্ত্রাসীরা । ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামে। ধর্ষিতা (২৪)ও হামলায় গুরুতর আহত ভাই (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিয়ালকাঠী ৮নং জোলাগাতী ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন জানান, ওই রাতে স্থাণীয় নুরে আলম নামের এক ব্যাক্তি তাকে ফোন করে ভাইকে কুপিয়ে আহত করে বোনকে গনধর্ষণের খবর দেন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শিকদার বাড়ি সংলগ্ন একটি ব্রীজের কাছে এনে রাখেন। তিনি বোনকে অজ্ঞান অবস্থায় ও ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা পেশায় মৎস্য জীবী।

হামলায় আহত ভাই জানান, শুক্রুবার রাতে ওই গ্রামের মহারাজ হোসেনের বাড়িতে মাছ দিয়ে ফেরার সময় তার (মহারাজ) শ্বশুড় এছাহাক শিকদারের বাড়ির কাছে পৌঁছলে স্থাণীয় ৬/৭জন দুর্বৃত্ত তার বোনকে তুলে নিতে চায়। এতে বাধা দিলে হামলাকারী স্থাণীয় মোজাম্মেল বয়াতীর ছেলে জামাল বায়াতী (২৮), মোসলেম শিকদারের ছেলে জিয়াদুল শিকদার (২৫), শাহীন হাওলাদারের ছেলে আবু বক্কর ছিদ্দিকী (২৪)ও মাহাবুব শিকদারের ছেলে মিজান শিকদার (২৬) ও হক মৃধার ছেলে ইব্রাহিম মৃধা (২৩)তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় । এসময় তাদের সাথে থাকা মোসলেম গাজীর ছেলে কামাল গাজী (৩৫)ও আকব্বর আলী হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২৫) এ ২জনে তার বোনকে ধরে নিয়ে গিয়ে গন ধর্ষন করে। পরে স্থানীয়রা বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ২ ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সুভ্রত বিশ্বাস জানান, ওই নারীকে হাসপাতালে ভর্তি করার কিছু পর তার জ্ঞান ফেরে। তার ভাইর শরীরের ডান হাটু, ডান হাটুর নীচে ও বাম হাতের কনুই থেতলানো এবং মাথার উপরে ডান পাশে কাটা চিহ্ন পাওয়া গেছে।

থানা পুলিশের ওসি (তদন্ত) মো. রেজাউল করিম রাজিব জানান, ওই রাতের ২টার দিকে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা ওই নারীকে মেডিকেল টেষ্টের জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কামাল গাজী স্থানীয় শীর্ষ সন্ত্রাসী। তার নামে কয়েকটি মামলা রয়েছে। তাদেরকে ধরার চেষ্টা অব্যহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

পিরোজপুরে ভাইকে কুপিয়ে বোনকে গন ধর্ষন

আপডেট সময় ০৭:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০