ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনে প্রথমবারের মতো করোনায় নতুন আক্রান্ত নেই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উৎপত্তিস্থল চীনে শুক্রবার নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করেছে বেইজিং। গত বছর ডিসেম্বরে উহান থেকে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর শুক্রবার প্রথমবারের মতো কোভিড-১৯ সংক্রমিত রোগী শনাক্ত হয়নি।

কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দের এ ভাইরাস মোকাবিলায় ‘ব্যাপক অর্জন’ উদযাপনের একদিন পর দেশটিতে আক্রান্তের এ চিত্র দেখা গেল। খবর এএফপির।

শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এক বিবৃতিতে জানিয়েছে বৃহস্পতিবার ৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হলেও শুক্রবার কারও শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়নি। অবশ্য সাংহাই ও জিলিনের দুজনকে করোনা পজিটিভ হিসেবে সন্দেহ করা হচ্ছে।

উপসর্গহীন নতুন করোনা রোগীর সংখ্যা ৩৫ থেকে কমে ২৮ জনে নামার কথা জানিয়েছে এনএইচসি।

১৪০ কোটি জনসংখ্যার দেশ চীনে সরকারি হিসাবে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা মোট ৪ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে। বিশ্বের অনেক দেশের তুলনায় চীনে মৃতের এ সংখ্যা অনেক কম।

এদিকে চীনের মৃতের এমন সংখ্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। করোনাভাইরাসে দেশটির আক্রান্তের ও মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি প্রশ্নও তুলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনে প্রথমবারের মতো করোনায় নতুন আক্রান্ত নেই

আপডেট সময় ০৭:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০