ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানের বিধ্বস্ত বিমানের ৯৭ যাত্রী নিহত, জীবিত ২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

৯৯ আরোহী নিয়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ৯৭ জন নিহত হয়েছেন এবং বেঁচে রয়েছেন মাত্র দুই জন। বেঁচে থাকা দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার এ খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

এছাড়া যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, সেখানকার অন্তত ১৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি বলেও জানা গিয়েছে। আহতদের মধ্যে বেশিরভাগই নারী।

শাকিল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, ওই বিমান প্রথমে মোবাইল টাওয়ারে ধাক্কা মারে, তারপর বাড়ির উপর ভেঙে পড়ে।

সিন্ধ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর মিডিয়া কো-অর্ডিনেটর জানান, দু’জনকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের নাম জুবায়ের ও অপরজন হলেন জাফর মাসুদ যিনি পাকিস্তানের ব্যাংক অফ পাঞ্জাবের প্রেসিডেন্ট।

শুক্রবার পাকিস্তানের জিন্না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়েছে করাচিগামী এই বিমান।

পিআইএর মুখপাত্র আব্দুল সাত্তার জানিয়েছেন, বিমানটি লাহোর থেকে করাচির দিকে উড়ে যাচ্ছিল। করাচিতে অবতরণ করার ঠিক আগেই ভেঙে পড়ে সেটি। অবতরণের ঠিক আগে ওই পাইলট জানান যে ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তার শেষ যে কথোপকথনে এমনটি জানা গেছে।

পাকিস্তানর এয়ারলাইনসের সিইও এয়ার ভাইস মার্শাল আরশাদ মামিক একটি ভিডিও মেসেজে বলেন, প্রযুক্তিগত সমস্যা ছিল। দু’দিনের রানওয়েই ল্যান্ডিং এর জন্য খোলা ছিল। কিন্তু পাইলট ফের ঘুরে নতুন করে ল্যান্ডিং করার চেষ্টা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের বিধ্বস্ত বিমানের ৯৭ যাত্রী নিহত, জীবিত ২

আপডেট সময় ০১:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০