ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাকের কেবিনে গার্মেন্টস কর্মীর মরদেহ

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুর মহানগরীর ক্যাডেট কলেজের সামনে একটি ট্রাকের কেবিনে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। মাহমুদা আক্তার মৌসুমী নামের ওই নারী ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামের আমবাড়ি এলাকায়।

মৃতের পিতার অভিযোগ, ধর্ষণের পর তার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার মারা যাওয়ার কারণ বলতে পারছেন না। এদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি জানার পর সন্ধ্যা থেকেই পুলিশ সেখানে পাহারা বসিয়েছে এবং ড্রাইভার ও হেলপারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

তাজহাট থানার ওসি রোকনউদ্দিন এবং ট্রাক চালক আজিজুল ইসলাম ও হেলপার রতন জানান, শফিকুল ইসলাম নামের এক চালকের ফোন কলে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় টঙ্গীর হারিকেন এলাকা থেকে মাহমুদা আক্তার মৌসুমী নামের ওই গার্মেন্টস কর্মীকে ট্রাকে উঠায় তারা। এরপর তাকে নিয়ে ঢাকায় গিয়ে ট্রাকে গরুর মশারি ভর্তি করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে আব্দুল্লাহপুরে এসে ওই ট্রাকে ওঠে আজিজুলের ভাতিজা বদি মিয়া। চান্দরা পার হওয়ার পর ভাতিজা বদি জানায় যে, মেয়েটি মারা গেছে।

শুক্রবার সকালে রংপুর ক্যাডেট কলেজের সামনে এসে ট্রাকটি দাঁড় করায় চালক। তারা বিষয়টি পুলিশকে না জানিয়ে লালমনিরহাটে থাকা তার পিতা মোস্তফাকে জানায়। তার পিতা রংপুরে এসে মেয়েকে দেখে জানায় যে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে লাশ না নিয়েই ফিরে যান তিনি।

ওই ট্রাকটিতে খাদ্য পরিবহন এর সাইনবোর্ড থাকলেও সেখানে গরুর মশারি নিয়ে আসা হয়েছিল যা নগরীর স্টেশন রোডের খান বেডিংয়ে নামিয়ে দেয়ার কথা। মৃত গার্মেন্টস কর্মী মৌসুমির গ্রামের বাড়ির এলাকাতেই ট্রাকের চালক, হেলপার, চালকের ভাতিজা ও শফিকুল ইসলামের বাড়ি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাকের কেবিনে গার্মেন্টস কর্মীর মরদেহ

আপডেট সময় ১১:৫৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০