ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ

পাকিস্তানে ৯৯ আরোহীর প্লেন বিধ্বস্ত, ৩৭ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে এ পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম ডন। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইটটি লাহোর থেকে যাত্রী ও ক্রু মিলে ৯৯ আরোহী নিয়ে করাচি যাচ্ছিল।

শুক্রবার (২২ মে) স্থানীয় সময় বিকেল পৌনে তিনটার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পিআইএর জেট প্লেন এ-৩২০ বিধ্বস্ত হয়। এতে আরও মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।

সংবাদমাধ্যম বলছে, সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এটা স্পষ্ট নয় যে, যাদের মৃত্যৃ হয়েছে, তারা সবাই ফ্লাইট আরোহী ছিলেন কি-না। কেননা, দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে, সেখানে স্থানীয়দেরও চলাফেরা ছিল। কর্মকর্তাদের মতে, ফ্লাইটের তিনজন বেঁচে গেছেন। তাদের সঙ্গে আলোচনায় বিস্তারিত বেরিয়ে আসতে পারে।

পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেছেন, এ-৩২০ এয়ারবাস ৯১ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে ‘পিকে-৮৩০৩’ ফ্লাইট পরিচালনা করছিল। কিন্তু করাচিতে অবতরণ করতে পারছিল না। তিনবার চেষ্টা করেও ফ্লাইটটি জিন্নাহর রানওয়ে ধরতে পারেনি। শেষে দুর্ভাগ্যবশত এর কাছেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

শাকিল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্লেনটি প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধাক্কা খায় এবং ঘরগুলো ভেঙে পড়ে। ঘটনাস্থল বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জানিয়েছেন শাকিল আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি

পাকিস্তানে ৯৯ আরোহীর প্লেন বিধ্বস্ত, ৩৭ জনের মৃত্যু

আপডেট সময় ১০:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০