ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বড় বড় মাতব্বররা কিছু রোহিঙ্গা নিতে পারেন’,ড. মোমেন

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, আমাদের পক্ষে আরো বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। যারা বিশ্বে বড় বড় মাতব্বর, যারা সব সময় আমাদের উপদেশ দেন, তারা কিছু রোহিঙ্গা নিতে পারেন। তবে তারা নেন না।

শুক্রবার (২২ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

ড. মোমেন বলেন, সেদিন ইউরোপের একজন রাষ্ট্রদূত আমার কাছে আসছিলেন। আমি বললাম, আমার দেশের মাথাপিছু আয় দুই হাজার ডলার, আর আপনার দেশের মাথা পিছু আয় ৫৬ হাজার ডলার। আমার দেশে প্রতি বর্গ মাইলে ১২শ লোক থাকেন আর আপনার দেশে প্রতি বর্গ মাইলে ১৫ জন লোক থাকেন। আপনারা কিছু রোহিঙ্গাদের নিয়ে যান। আমাদের কোনো আপত্তি নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে অনেক ঘিঞ্জি পরিবেশে থাকেন। আর এখানে আকাম-কুকাম করেন। ভাসানচরে গেলে কাজের সুযোগ পাবেন। রাখাইনে যেমন মাছ ধরতেন, কৃষিকাজ করতেন, তেমন সুবিধা সেখানেও পাবেন। তারা অর্থনৈতিক কাজে যুক্ত হতে পারবেন। এতে তাদের ভালো হবে।

ড. মোমেন আরো বলেন, ভাসানচরে যাতায়াতের সমস্যার কথা বলছেন অনেকেই। তবে যারা বলছেন, তারা বোট সার্ভিস চালু করতে পারেন। কেন তারা এই সার্ভিস চালুর জন্য এগিয়ে আসছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বড় বড় মাতব্বররা কিছু রোহিঙ্গা নিতে পারেন’,ড. মোমেন

আপডেট সময় ০৫:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০