ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না

বেঁচে থাকলে অনেক ঈদ করা যাবে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াইটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের আগে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার এক ভিন্ন বাস্তবতায় আমাদের ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈদ উদযাপনের চেয়ে বেঁচে থাকার লড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেঁচে থাকলে ভবিষ্যতে আমরা সবাই ঈদ উদযাপনের অনেক সুযোগ পাব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে চলছে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্বাসন কাজ। দুর্যোগ মোকাবেলায় অতীতের মত এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে সাফল্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোনো দুর্যোগে থেমে থাকেনি বাংলাদেশ, প্রতিকূলতা ডিঙিয়ে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ। করোনা সংকটে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ত্রাণ তৎপরতায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মাটি ও মানুষের এ দল অতীতেও মানুষের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা এবং সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন কার‌্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাইক্লোন পরবর্তী পুনর্বাসন তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি দুর্যোগের অমানিশার আলো হাতে আঁধারের সাহসী কাণ্ডরী।

পরে অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বেঁচে থাকলে অনেক ঈদ করা যাবে: কাদের

আপডেট সময় ০৪:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০