ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

একই হেলিকপ্টারে আম্পান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদী-মমতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রায় তিন মাস পর দিল্লির বাইরে বের হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন শেষে উড়িষ্যায় যাবেন তিনি। বাংলার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদীর সঙ্গে একই হেলিকপ্টারে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (২২ মে) বেলা ১১টার দিকে মোদী নেতাজী সুভাসচন্দ্র বিমানবন্দরে অবতরণ করেন। মমতা তাকে স্বাগত জানান। এ খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, আনন্দবাজারের।

মুখ্যমন্ত্রী মমতা আগেই জানান, এদিন আকাশপথে রাজারহাট, গোসাবা, মিনাখাঁ, সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ পরিদর্শন করবেন তারা। এরপর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বসিরহাটে উদ্দেশে রওয়ানা হবেন।

মমতা বৃহস্পতিবার জানিয়েছিলেন, ১৭৩৭ সালের পর এমন দুর্যোগ আর হয়নি। আমপানের তাণ্ডবে রাজ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৯ জন এবং বিভিন্ন জেলায় ৬১ জন মারা গেছেন। এছাড়া কলকাতা, দুই ২৪ পরগনাসহ রাজ্যের অন্তত ১৩টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাত-আটটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আরও চার-পাঁচটি জেলা বিপর্যস্ত।

দুপুর ১টা নাগাদ বসিরহাট থেকে মিটিং সেরে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর দেড়টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা তার। সেখান থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে রওয়ানা দেবেন মোদী।

আমপানে বিধ্বস্ত রাজ্যের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যেই এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। করোনা-পরিস্থিতি নিয়ে এমনিতেই আর্থিক সঙ্কট চলছে রাজ্যে। এই আবহে আমপানের জেরে ক্ষয়ক্ষতি সামলাতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সাহায্য চাইবে মমতা সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

একই হেলিকপ্টারে আম্পান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মোদী-মমতা

আপডেট সময় ০১:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০