ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টঙ্গীতে ‘সিরিয়াল ধর্ষক’ সুফিয়ান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবু সুফিয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। যিনি চাঞ্চল্যকর শিশু চাঁদনী (৭) হত্যা ও ধর্ষণের প্রধান আসামি ও একজন সিরিয়াল ধর্ষক বলে দাবি করছে র‌্যাব। এ ঘটনায় এএসআই আতোয়ার ও কনস্টেবল সেলিম নামে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্সটি।

র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১৬ মে (শনিবার) টঙ্গী মধুমিতা রেলগেট এলাকার একটি ময়লার স্তূপ থেকে চাঁদনী নামের প্রথম শ্রেণির মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশুকে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে ও ময়নাতদন্তে উঠে আসে। চাঞ্চল্যকর ওই ঘটনায় মো. নিলয় (১৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করে র‌্যাব।

গত রবিবার (১৭ মে) রাত আড়াইটার দিকে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন গ্রেপ্তার নিলয় আদালতে জবানবন্দিতে বলে সে ও আবু সুফিয়ান ওই শিশুকে ধর্ষণ করে।

তদন্তে জানা যায়, শুধু এই শিশু নয়, আরও ৪/৫টি ধর্ষণের ঘটনার সাথে জড়িত এই আবু সুফিয়ান।

আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার নিলয়ের দেয়া তথ্যেমতে র‌্যাব-১ আবু সুফিয়ানকে গ্রেপ্তারে অভিযানে নামে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সুফিয়ান টঙ্গী মধুমিতা রেললাইন এলাকায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ওই তথ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে র‌্যাব-১ অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে সুফিয়ান। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে সুফিয়ানের সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় সিরিয়াল ধর্ষক আবু সুফিয়ানের মরদেহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টঙ্গীতে ‘সিরিয়াল ধর্ষক’ সুফিয়ান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় ১২:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০