ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জ্বর-কাশি নিয়ে সাবেক সংসদ সদস্যের মৃত্যু

বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার উপসর্গ নিয়ে বগুড়ার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল মারা গেছেন। কয়েকদিন ধরে জ্বর-কাশিতে ভোগা সাবেক এই সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু দৈনিক আকাশকে জানান, গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও ডায়রিয়ায় ভুগছিলেন কামরুন নাহার পুতুল। বৃহস্পতিবার রাতে শহরের কালিতলা এলাকার বাসায় পুতুলের অসুস্থতা বেড়ে গেলে স্বজনরা তাকে শজিমেক হাসপাতালে নেন। রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় দু’দিন আগে তার নমুনা সংগ্রহ করে শজিমেকের আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এই নমুনা পরীক্ষার ফলাফল এলে বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন নাকি অন্য কোনো অসুস্থতায় মারা গেছেন। ছেলের চিকিৎসা শেষে তিনি সম্প্রতি ঢাকা থেকে বগুড়ায় ফেরেন বলেও জানান এই চিকিৎসক।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নও পান তিনি। তার স্বামী মোস্তাফিজুর রহমান পটল ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে বগুড়া-৫ (গাবতলী) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ওই সংসদে আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বর-কাশি নিয়ে সাবেক সংসদ সদস্যের মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০