আকাশ জাতীয় ডেস্ক:
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাতেও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ প্রাইভেটকার, মোটরসাইকেল এবং পায়ে হেঁটে ছুটে চলছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট অভিমুখে। কিন্তু জেলা শহরের প্রবেশদ্বারে তাদের আটকিয়ে দিচ্ছে পুলিশের চেকপোস্ট।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে গোলড়া বাসস্ট্যান্ডে এমন চিত্রের দেখা মিলে।
গোলড়া চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (টিআই) আবুল বাশার বলেন, পুলিশ সুপার রিফাত রহমান শামীম স্যারের নির্দেশনায় এবং করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলগামী যানবাহন ও যাত্রীদের বিনয়ের সঙ্গে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সারারাত এই চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 



















