ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ঝড়ে ক্ষতিগ্রস্ত অঙ্কুশের বাড়িও

আকাশ বিনোদন ডেস্ক: 

বুধবার মাত্র কয়েক ঘণ্টায় পশ্চিমবঙ্গকে তছনছ করে দিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান। গাছ পড়ে বন্ধ হয়েছে রাস্তাঘাট। ভেঙে গেছে হাজারো বাড়িঘর। গাছ পড়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বিপুল ক্ষতির মুখে জনসাধারণ।

কাঁচা ঘর যেমন ভেঙেছে, আম্পানের রুদ্ররোষের কবল থেকে রক্ষা পায়নি অভিনেতা অঙ্কুশ হাজরার বিলাসবহুল আবাসনও। তার বাড়ির মেঝেতে পানি থই থই। জানালার কাচ ভেঙে গেছে। বাথরুমের ফলস সেলিং খসে পড়েছে।

ছবিসহ সেই ঘটনার কথা পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘সাইক্লোন নাকি ভূমিকম্প? আমাদের মতো মানুষেরা কিছুটা হলেও এই ক্ষতি সামাল দিতে পারবে। কিন্তু সেই সব মানুষেরা? যারা সব হারালেন? আমরা সবাই তাদের একটু পাশে দাঁড়াই।’

অঙ্কুশের বাড়ির ওই চেহারা দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, ‘বিত্তবান মানুষদের বাড়িই যদি এতটা ক্ষতিগ্রস্ত হয় তবে উপকূলবর্তী মানুষদের না জানি কী অবস্থা।’ অঙ্কুশের পোস্টের কমেন্ট সেকশনে ভিড় করেছে ভক্তদের চিন্তা আর দুরবস্থার চিত্র।

অঙ্কুশের বাড়িতে প্রেমিকা ঐন্দ্রিলা এবং তার মাও রয়েছেন। লকডাউন শুরুর আগেই তারা অঙ্কুশদের বাড়িতে এসেছিলেন। হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় আর ফিরতে পারেননি। বুধবারের বিপর্যয়ের দিনে তারা একসঙ্গেই ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত নিয়ে মাঠ ছাড়লেন নারী রেফারি

ঝড়ে ক্ষতিগ্রস্ত অঙ্কুশের বাড়িও

আপডেট সময় ১০:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০