ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে টাকা নয়ছয় করার অভিযোগ আনলেন মাইকেল হোল্ডিং। কিংবদন্তি এই সাবেক পেসার অভিযোগ করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পাঁচ লাখ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। সেই অর্থ কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হোল্ডিং।

একটি ইউটিউব শো’তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্ট তুলে ধরে হোল্ডিং নানা দুর্নীতির অভিযোগ এনেছেন। ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগের এই পেসার বলেছেন, ‘২০১৩-২০১৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পাঁচ লাখ ডলার অনুদান হিসেবে দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে। যা বোর্ডের খরচ করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারদের পিছনে। কিন্তু সেটা কি হয়েছে?’

এই প্রশ্নের জবাব হোল্ডিং নিজেই দিয়েছেন। তাঁর কথায়, ‘আমি নিজে একজন প্রাক্তন ক্রিকেটার। আমার কোনও কিছু চাই না। কিন্তু আমি অনেক প্রাক্তন ক্রিকেটারকে জানি, যারা ওই পাঁচ লাখ ডলারের থেকে একটা পয়সা পেয়েছে বলে শুনিনি। যদি প্রাক্তন ক্রিকেটারদের জন্য বোর্ড কিছু করত, তাহলে এত দিনে এই নিয়ে বিশাল হইচই ফেলে দিত ওরা।’ এর পরে হোল্ডিংয়ের প্রশ্ন, ‘ওই পাঁচ লাখ ডলার কোথায় গেল? অপেক্ষা করুন। দর্শকদের খুব তাড়াতাড়ি আমি সব জানাব।’

অডিট রিপোর্ট হাতে নিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তির প্রশ্ন, ‘এই রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হয়নি?’ হোল্ডিং জানিয়েছেন, যত তিনি অডিট রিপোর্ট পড়ছেন, তত রেগে যাচ্ছেন। ‘ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী- অনেকেই দাবি তুলেছেন স্বচ্ছভাবে যেন অডিট রিপোর্ট তৈরি হয়। কিন্তু সে সব কিছুই হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০