ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

আলটপকা মন্তব্য করে বিতর্কের মুখে ক্যামেরন

অাকাশ বিনোদন ডেস্ক:

‘টাইটানিক’ তাঁকে এনে দিয়েছিল অস্কার। শুধু হলিউডে নয়, গোটা বিশ্বেই তিলে তিলে গড়েছেন নিজের খ্যাতির সৌধ। কিন্তু একটা মন্তব্যেই সবাই যেন ভুলতে বসেছে তাঁর সব কীর্তি। সামাজিক মাধ্যমে তাঁকে রীতিমতো ধুলোয় মিশিয়ে দেওয়ার জোগাড়। সম্প্রতি প্যাটি জেনকিনস পরিচালিত ‘ওয়ান্ডার ওম্যান’ ছবি সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা জেমস ক্যামেরন।
হলিউডের সব অতিমানব কেন পুরুষ, সুপারম্যান আছে, সুপারওম্যান কেন নেই—এর জবাব দিতেই যেন তৈরি হয়েছে ‘ওয়ান্ডার ওম্যান’। কিন্তু গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেছেন, ছবির মূল চরিত্রে অভিনয় করা গাল গ্যাদতকে সেই আকর্ষণীয় নারী হিসেবেই উপস্থাপন করা হয়েছে। ক্যামেরন বলেন, ‘পুরুষতান্ত্রিক হলিউড সেই পুরোনো জিনিসই করে যাচ্ছে! আমি বলছি না যে ছবিটা আমার পছন্দ হয়নি। কিন্তু আমার কাছে মনে হয়, এটা পেছনে ফিরে যাওয়া।’

ক্যামেরনের এমন বক্তব্যে ঝড় উঠে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁর বিভিন্ন ছবিতে নারীদের উপস্থাপন নিয়ে প্রশ্ন তোলে টুইটার ব্যবহারকারীরা। ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ কিংবা ‘টার্মিনেটর’ ছবিতে নারীদের কীভাবে দেখানো হয়েছে, তারই প্রমাণ উপস্থাপন করা হয়। ক্যামেরনের ভক্তরাও প্রিয় পরিচালকের মন্তব্যের সমালোচনা করেছে।
ক্যামেরনের বিপক্ষে শেষ পর্যন্ত মুখ খোলেন প্যাটি জেনকিনসও। ‘ওয়ান্ডার ওম্যান’ পরিচালক বলেছেন, ‘আমি মনে করি, নারীরা সবকিছু হতে পারে এবং তাঁদের হওয়া উচিত, যেমনটা প্রধান পুরুষ চরিত্রগুলো হয়। ওয়ান্ডার ওম্যান পুরো বিশ্বের নারীদের জন্য কী, এটা যে জেমস ক্যামেরন বুঝতে পারেননি, তাতে অবাক হওয়ার মতো কিছু নেই। তিনি একজন ভালো চলচ্চিত্রনির্মাতা হলেও নারী তো নন।’ বিবিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

আলটপকা মন্তব্য করে বিতর্কের মুখে ক্যামেরন

আপডেট সময় ০৮:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭