ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

আম্পানের তাণ্ডবে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে পটুয়াখালী জেলায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) জেলার পৃথক পৃথক উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

জানা যায়, সকালে কলাপাড়ায় প্রচারণা চালাতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার শাহ আলম (৬০) নৌকা ডুবে নিখোঁজ হলে পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

অপরদিকে গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামে শাহাজাদার ছেলে রাশাদ (০৫) আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বিকেলে গাছের ডাল পড়ে মারা যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে বরিশাল থেকে ডুবুরি দলের একটি দল এসে শাহ আলমের মরদেহ উদ্ধার করে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ রফিকুল ইসলাম বলেন, মৃত শিশুর পরিবারকে সরকারি সব সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

আম্পানের তাণ্ডবে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু

আপডেট সময় ১০:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০