ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

অবশেষে হজযাত্রীদের পরিবহনে অনিশ্চয়তার অবসান

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ বিমান আগামী ২৭ ও ২৮ তারিখ হজ ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেয়েছে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে। ফলে বাংলাদেশের হজযাত্রীদের পরিবহন নিয়ে যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা আপাতত কেটে গেছে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, সৌদি কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আগামী ২৭ ও ২৮ আগস্ট হজ ফ্লাইট পরিচালনা করতে পারবেন।

চলতি বছর নানা জটিলতায় প্রথমদিকে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। ফলে শেষ মুহূর্তে এসে হজযাত্রীদের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অনিশ্চয়তা দেখা দেয় প্রায় ১ হাজারের বেশি হজযাত্রী পরিবহনে। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আবেদন করা হয় অতিরিক্ত ফ্লাইট পরিচালনার।

অবশেষে শনিবার সন্ধার আগে সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত হজ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করে। তারা রোববার ও সোমবার অতিরিক্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়। এর ফলে হজ এজেন্সীগুলো আশা করছেন, সৃষ্ট জটিলতার অবসান হবে। সবাই সময়মতো হজে যেতে পারবেন।

গতকাল শুক্রবার পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়ে পৌঁছেছেন। এবছর হজে যাওয়ার কথা রয়েছে ১ লাখ ২৬ হাজার ২৪৭ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে হজযাত্রীদের পরিবহনে অনিশ্চয়তার অবসান

আপডেট সময় ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭