ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঈদের আগেই উপবৃত্তির টাকা পাচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

ঈদের আগেই মাধ্যমিকের ১২ লাখ ৫৯ হাজার ১০০ শিক্ষার্থীর কাছে জুলাই থেকে ডিসেম্বর ২০১৯ এর উপবৃত্তির টাকা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা এক মহাদুর্যোগ মোকাবেলা করছি। এই দুর্যোগের সময় সরকার জনগণকে সহযোগিতা করতে সর্বোচ্চ চেষ্টা করছে। উপবৃত্তির টাকাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ডা. দীপু‌ মনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে আরও ১২ লাখ শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির টাকা পাঠানো হবে। আগামী একমাসের মধ্যে আরও ৬০৬ কোটি টাকা এ খাতে বিতরণ করা হবে।’

অগ্রণী ব্যাংক ও বিকাশের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সমন্বিত উপবৃত্তির আওতায় জিটুপি এর মাধ্যমে এই উপবৃত্তি দেওয়া হচ্ছে। জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্বতিতে টাকা প্রেরণে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকে না বলে কোনো রকমের ভোগান্তি থাকে না।

শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে আজ ২৩৬ কোটি ৯৩ লক্ষ ৬৮ হাজার টাকা পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক আজকের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। টিউশন ফি যাবে প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে। যাদের বিকাশে অ্যাকাউন্ট আছে তাদের বৃত্তির টাকা সরাসরি বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে।

উদ্বোধন কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিকাশের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঈদের আগেই উপবৃত্তির টাকা পাচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০