ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেটে ত্রাণ দেওয়ার যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনামন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

বুধবার (২০ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িচালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিলো। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে পুনরায় সিলেট রওয়ানা হন।পরিকল্পনামন্ত্রীর পাজেরো ও প্রাইভেটকার। মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা লাগা প্রাইভেটকারচালক মো. আমজাদ বলেন, তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ১৬০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের নিকটস্থল মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় (জগন্নাথপুর ব্রিজের আগে) পৌঁছালে পুলিশের ব্যারিকেট দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রটোকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টিভেজা সড়কের পিচে প্রাইভেটকারটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে আঘাত করে।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন বলেন, এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওযানা হয়ে গেছেন।

তিনি আরও বলেন, প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ এলে তাদের কাছে চালক ও গাড়ি হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিকল্পনামন্ত্রী

আপডেট সময় ০১:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০