ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নয়নের গতিধারা সমন্নিত করতে নৌকার বিকল্প নাই : প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের জন্য বগুড়ার সারিয়াকান্দিতে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের পাশে আছে। আমরা গরীব দুঃখীদের পাশে আছি। আর আপনাদের কাজ শুধু একটাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা। কারণ নৌকা ছাড়া গতি নাই।

শনিবার বেলা আড়াইটায় বগুড়ায় ত্রাণ বিতরণে এসে প্রধানমন্ত্রী আরো বলেন, যারা নিঃস্ব হয়ে গেছে তাদের প্রত্যেককে আমরা ঘর করে দেবো। রাস্তা ঘাট ঠিক করে দেবো। আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে দেবো। আমরা নদী ভাঙন প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছি। জাতির পিতা সর্বদা দুঃখী মানুষের পাশে ছিলো। আমি আর আমার ছোট বোন, আমাদেরও একটাই লক্ষ্য। দেশের মানুষের পাশে থাকা।

এরআগে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের ঈদগাহ মাঠে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে যান প্রধানমন্ত্রী। সেখানে বন্যাকবলিত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘জানবেন, সব সময় আপনাদের পাশে আছি।’

শেখ হাসিনা বলেন, ‘আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।’ বন্যায় যেসব স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যেসব শিক্ষার্থীর বইখাতা নষ্ট হয়েছে, তাদের আবার নতুন বইখাতা বিতরণ করা হবে বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেগুলো মেরামতের ব্যবস্থা করছেন। শিগগিরই বন্যাকবলিত এলাকায় রাস্তাঘাট ঠিক করা হবে বলে তিনি জানান। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করা হবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উন্নয়নের গতিধারা সমন্নিত করতে নৌকার বিকল্প নাই : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭