ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার তামিমের আড্ডার অতিথি ওয়াসিম আকরাম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিদেশীদের মধ্যে ফাফ ডু প্লেসিকে দিয়ে শুরু। এরপর রোহিত শর্মার পর সবশেষ এলেন বিরাট কোহলি। আজ মঙ্গলবারের (১৯ মে) শোতেও চমক থাকছে তামিম ইকবালের। জাতীয় দলের তিন সাবেক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান তো থাকবেনই, তাদের সঙ্গে থাকবেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

সাবেকদের সঙ্গে এর আগেও একটা পর্ব করেছিলেন তামিম। সেখানে ছিলেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার। এবার আছেন চাচা আকরাম খানসহ জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক। তবে চমক অবশ্যই ওয়াসিম, পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটারের অবশ্য এই তিন জনের সঙ্গে খেলারও অভিজ্ঞতা আছে। এই আড্ডায় কথা হবে ৯৭ এর আইসিসি ট্রফি, ৯৯ এর বিশ্বকাপসহ আরও অনেক কিছু নিয়ে। অনুমিতভাবেই ৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষ বাংলাদেশের সেই জয়টাও আসবে আলোচনায়।

সোমবার ভারতের দলপতি বিরাট কোহলির সঙ্গে লাইভে কথা বলার পর তামিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মঙ্গলবার রাতে যোগ দিচ্ছেন বাংলাদেশ-পাকিস্তানের সাবেক চার ক্রিকেটার।

তামিম বলেন, ‘কালকের শোতে বড় সারপ্রাইজ রয়েছে। আমাদের সঙ্গে খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান এই তিনজন থাকবেন। বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন ওয়াসিম আকরাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

এবার তামিমের আড্ডার অতিথি ওয়াসিম আকরাম

আপডেট সময় ১০:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০