ঢাকা ০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের মত অধিনায়ক হতে চান বাবর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইমরান খানের মতো আগ্রাসী অধিনায়ক হতে চান বাবর আজম। গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমকে ওয়ানডের ক্যাপ্টেন করেছে। আগেই তিনি টি-টোয়েন্টি দলের নেতা ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে আজম বলছেন, ‘ইমরান খান খুবই আগ্রাসী অধিনায়ক ছিলেন। আমি ওঁর মতোই হতে চাই। পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়া সহজ নয়। তবে আমি সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলার সময় থেকেই আমার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।’

ওয়ানডে দলের নেতা হওয়ার পরেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনবীর আহমেদ বলেছিলেন, ভাল নেতা হতে গেলে ভাল ইংরেজি জানতে হবে। যা নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। কটাক্ষ হজম করতে হয়েছিল তনবীরকে।

বাবর আজম বলছেন, ‘ভাল ক্যাপ্টেন হতে গেলে সবার সঙ্গে কথা বলতে হবে, মিডিয়া সামলাতে হবে, দর্শকদের সামনে নিজের ভাব পরিষ্কার করতে হবে। সেই কারণেই ইংরেজি শেখাটা ভীষণ জরুরি। তিনি বলছেন, ‘আজকাল আমি ইংরেজি শিখছি।’

পাক ক্রিকেটে ধূমকেতুর মতো উত্থান বাবর আজমের। তবে নেতৃত্বের প্রভাব তাঁর ব্যাটিংয়ে পড়বে না বলেই জানান নতুন অধিনায়ক। তিনি বলছেন, ‘জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্মানের ব্যাপার। আমার কাছে এটা মোটেও বোঝা নয়। নেতা হওয়ার পরে আমি আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরান খানের মত অধিনায়ক হতে চান বাবর

আপডেট সময় ১০:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০