ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বারাক ওবামা ছিলেন অপদার্থ: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ক্ষমতায় থাকাকালে বারাক ওবামা অযোগ্য ও অপদার্থ প্রেসিডেন্ট ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের দুদফা কড়া সমালোচনার জবাবে এ কথা বললেন প্রেসিডেন্ট। রোববার হোয়াইট হাউসে এক বিবৃতিতে ওবামার ব্যাপারে এই মন্তব্য করেন ট্রাম্প।

পরে এক টুইট বার্তায় বলেন, বারাক ওবামার প্রশাসন ছিল সবচেয়ে দুর্নীতিবাজ প্রশাসন। আর সে কারণেই জনগণ তাকে (ট্রাম্পকে) ক্ষমতায় এনেছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত মার্কিন মুলুক। মৃত্যুঝড়ে বিধ্বস্ত গোটা দেশ। আর সেই মৃত্যুঝড়ের দায় কার তা নিয়েই তীব্র বাকযুদ্ধে জড়ান দেশের প্রাক্তন ও বর্তমান প্রেসিডেন্ট।

শনিবার প্রথা ভেঙে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের সমালোচনা করেন ওবামা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বিশ্বজোড়া সংক্রমণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারা দায়িত্বে আছেন, তারা জানেন না তারা কী করছেন। তাদের অনেকে দায়িত্ব পালনের ভান করারও প্রয়োজন মনে করেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বারাক ওবামা ছিলেন অপদার্থ: ট্রাম্প

আপডেট সময় ০১:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০