ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতিতে করোনা আজ নিয়ন্ত্রণের বাইরে: যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্র আবারও অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাফিলতির কারণেই করোনা মহামারী আজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ডব্লিউএইচওর গভর্নিং বডির বৈঠকে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার সোমবার এ অভিযোগ করেন। তিনি বলেন, সংস্থাটি ভাইরাস সম্পর্কে বিশ্বের জন্য প্রয়োজনীয় তথ্য জোগাড়ে ব্যর্থ হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

করোনাভাইরাস মোকাবেলায় নিজ সংস্থার ভূমিকা পর্যালোচনায় সম্মত হয়েছেন ডব্লিউএইচওপ্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস। একটি স্বাধীন মূল্যায়নের মাধ্যমে এই পর্যালোচনায় রাজি হয়েছেন তিনি।

ডব্লিউএইচওর ১৯৪ সদস্য দেশ নিয়ে সোমবার থেকে শুরু হয়েছে দুদিনের বার্ষিক বিশ্ব স্বাস্থ্য অধিবেশন (ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি)। করোনাভাইরাস মহামারী নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সংস্থাটির ভূমিকা পর্যালোচনায় ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে এবারের ৭৩তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবর অভিযোগ করে আসছেন, চীন ভাইরাসটির প্রাদুর্ভাব গোপনের চেষ্টা করেছে। আর এ বিষয়ে বেইজিংয়ের কাছ থেকে যথাযথ জবাব আদায়ে ব্যর্থ হয়েছে ডব্লিউএইচও। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

সোমবারের ভার্চুয়াল বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ খোলামেলাভাবে এবং স্বচ্ছতার সঙ্গে করোনা মোকাবেলা করেছে। মহামারী নিয়ন্ত্রণে আনার পর এ বিষয়ে তদন্ত হতে পারে বলেও বলেছেন তিনি।

জিনপিং আরও বলেন, মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে আগামী দুই বছরে বিশ্বের বিভিন্ন দেশকে ২০০ কোটি ডলার দেবে চীন। আর কোনো টিকা বানানো সম্ভব হলে তা সব দেশকে দেয়ার প্রস্তাবও দেন তিনি।

এদিকে ভার্চুয়াল বৈঠকে ডব্লিউএইচওকে আরও বেশি আইনগত ক্ষমতা দেয়ার ওপর জোর দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। বিভিন্ন দেশে প্রাদুর্ভাবের ঘটনা সামনে আনার ক্ষেত্রে এবং তথ্য প্রকাশে বাধ্য করতে সংস্থাটিকে আরও বেশি ক্ষমতা দেয়া প্রয়োজন বলে মত দেন তিনি।

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট বলেন, যে কোনো সময়ই সংক্রামক রোগ দেখা দিতে পারে।আর এ ক্ষেত্রে আমাদের অবশ্যই আরও দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে দেখা দেয়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের প্রায় ৪৯ লাখের বেশি মানুষকে সংক্রমিত করেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখের বেশি মানুষের।

এমন পরিস্থিতিতে এই মহামারী কীভাবে মোকাবেলা করা যায় তা বিশ্ব স্বাস্থ্য অধিবেশন থেকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কয়েকটি দেশ। তাতে সমর্থন দিয়েছে শতাধিক দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতিতে করোনা আজ নিয়ন্ত্রণের বাইরে: যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০