ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ভ্যাকসিন ও চিকিৎসায় ‘বড় ঘোষণা’ আসছে: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের ভ্যাকসিন ও চিকিৎসায় শীঘ্রই বড় ঘোষণা আসছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি। খবর ইন্ডিপেন্ডেন্টের।

ট্রাম্প বলেন, ‘চিকিৎসাবিদ্যা ও ভ্যাকসিনের বিষয়ে এটা অনেক বড় একটা দিন। বিশাল উন্নতি হয়েছে। এ নিয়ে অনেক বড় ঘোষণা আসছে। আর এই মাত্র জানা গেল, শেয়ারবাজারে প্রায় এক হাজার পয়েন্ট বেড়ে গেছে।’

মার্কিন প্রেসিডেন্ট করোনার চিকিৎসায় দেশটির সংস্থা মডার্না আইএনসি এর ভ্যাকসিনের প্রতি ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। এই সংস্থা জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে অনেকটাই সফল হয়েছে। মোট ৪৫জন স্বেচ্ছাসেবকের ওপর মডার্নার তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল গত মার্চ মাসে। তবে এরা কেউই করোনা আক্রান্ত ছিলেন না। এদের মধ্যে ৮ জনের শরীরে করোনার মোকাবিলা করার মতো প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।

সম্প্রতি করোনাভাইরাস থেকে বাঁচতে বিশ্বব্যাপী ১১৫টি ভ্যাকসিন বা টিকা নিয়ে গবেষণা চলছে বলে জানিয়েছে দ্য কোয়ালিশন ফর প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই)। ইতোমধ্যে মানবদেহে বেশ কয়েকটি ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষাও শুরু হয়েছে।

তবে ইউরোপিয়ান মেডিক্যাল এজেন্সির (ইএমএ) বলেছে, সবচেয়ে দ্রুত হলেও এই টিকা অনুমোদনের জন্য প্রস্তুত হতে কমপক্ষে এক বছর সময় লাগতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ভ্যাকসিন ও চিকিৎসায় ‘বড় ঘোষণা’ আসছে: ট্রাম্প

আপডেট সময় ১২:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০