ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে বিএনপি: সেতুমন্ত্রী

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে। বিএনপির সঙ্গে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা আছে। আমাদের কথা বলার অবস্থা আছে কিন্তু বিএনপির নেই। দেশে যে উন্নয়ন আমরা করেছি, বিএনপি স্বপ্নেও তা ভাবতে পারবে না। উন্নয়নের ধারাবাহিকতায় নোয়াখালী খাল, ক্লোজার, বামনী নদীসহ জলাবদ্ধতা নিরসন প্রকল্প, ব্যাপক রাস্তাঘাটের উন্নয়ন শেখ হাসিনা সরকারে আছে বলে সম্ভব হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট বাজারের রূপালী চত্তরস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতু মন্ত্রী আরো বলেন, সোনাপুর- জোরালগঞ্জ সড়ক, বসুরহাট-দাগনভূঁঞা সড়কের কাজ শেষ হয়েছে। এ উন্নয়নের ফলে এলাকায় অনেক বেকার সমস্যা সমাধান ও অর্থনৈতিক উন্নয়ন হবে।

মওদুদ সাহেবকে ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, তিনি তার বাড়ির রাস্তা ও বাড়ির পাশের স্কুলের উন্নয়ন করতে পারেননি। এটা শেখ হাসিনার সরকার করেছে। মওদুদ আহমদ মাঝে মাঝে এলাকা এসে ছুতাধরে নানা ধরণের তালবাহানা চালিয়ে যাচ্ছেন। বিএনপি ভোট চাওয়ার মত কোনো কাজ করেনি। বিএনপি ইস্যু খুঁজছে, বিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে। তাদের উদ্দেশ্য এটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করা। বিগত বিএনপি সরকারের আমলে কোম্পানীগঞ্জে আমাদের সাড়ে ৩ হাজার নেতাকর্মীকে বাড়ি ছাড়া করা হয়েছে। তাদের পুকুরের মাছ, গরু ও দোকান ভাঙচুর ও লুট করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পরিষদের সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, স্বাধীনতা ব্যাকাংর্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন, চরহাজারী ইউপি চেয়ারম্যান মো. নুরুল হুদা, চরপাবর্তী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না প্রমুখ।

এরপর মন্ত্রী কবিরহাট উপজেলার করিবহাট পৌরসভায় দুস্থ, অসহায়দের মাঝে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে বিএনপি: সেতুমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭