ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘লকডাউন’র মধ্যেই যানবাহনের তীব্র চাপ উত্তরায়

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস মোকাবিলায় চলছে লকডাউন। এর মধ্যেই রাজধানীর উত্তরায় দেখা দিয়েছে যানবাহনের তীব্র চাপ। যানজটের ফলে ১০ মিনিটের পথ পেরোতে লাগছে এক ঘণ্টারও বেশি সময়। পুলিশ বলছে, নগরী থেকে বের হওয়ার পথে বাধা পাচ্ছে যানবাহনগুলো। আর তাতেই দেখা দিয়েছে যানজট।

সোমবার (১৮ মে) উত্তরার জসীম উদ্দিন মোড় থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত সড়কের উভয় পাশে দেখা যায় যানবাহনের তীব্র যানজট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবহনের তীব্র চাপ দেখা যায় সড়কটিতে। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের বেশ চাপ দেখা যায় সড়কটিতে।
সরেজমিনে দেখা যায়, ঢাকা থেকে বের হওয়ার জন্য হাউজ বিল্ডিং হয়ে আবদুল্লাহপুর সড়কে গাড়ির তীব্র যানজট রয়েছে। রাজধানী থেকে উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের জন্য ব্যবহৃত হয় এ পথ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ যানজটের একটি বড় কারণ ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে বাইরে যেতে চাওয়া যানবাহন ও শপিং করার জন্য বাইরে বের হওয়া ব্যক্তিগত গাড়ি।

উত্তরা এলাকার বাসিন্দা ও চলচিত্র পরিচালক জসীম আহমেদ বলেন, অফিস খোলা তাই নিয়মিত বনানীতে যাতায়াত করতে হয়। গেল শুক্রবারের আগ পর্যন্ত জসীম উদ্দিন মোড় থেকে হাউজ বিল্ডিং আসতে হয়তো দুই মিনিট লাগতো। বনানী থেকে আসতে পারতাম পাঁচ থেকে সাত মিনিটে। কিন্তু শুক্রবারের পর থেকে এ সড়কে যানজট বাড়তে দেখছি। বিগত দুই একদিন ধরে এ যানজট আরও তীব্র হচ্ছে। মানুষজন আশপাশে শপিং করছেন, নয়তো রাজধানীর বাইরে যাচ্ছেন।

এদিকে যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার সাইফুল হক। তিনি বলেন, সরকার ও আইজিপি স্যারের কড়া নির্দেশ আছে যেন অনাকাঙ্ক্ষিত কেউ রাজধানীর বাইরে যেতে না পারেন। সেজন্য আমাদের এখতিয়ারভুক্ত এ এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। এতে অনেকেই রাজধানী ছাড়তে পারছেন না। সেই যানবাহনগুলো আবদুল্লাহপুর মোড়ে অপেক্ষা করছে। এদিকে পুলিশও জিজ্ঞাসাবাদ করছে। এজন্যই হয়তো দীর্ঘ সারি হয়েছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুত এটা সরিয়ে দেওয়ার। তবে কোনোভাবেই যাদের রাজধানীর বাইরে যাওয়ার বৈধতা নেই তারা যেতে পারবেন না। সোমবারও দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমাদের সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে, স্বাস্থ্যবিধি না মানলে প্রশাসন বা সরকার একা কিছুই করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের পথে আইজেনকোটের জোট

‘লকডাউন’র মধ্যেই যানবাহনের তীব্র চাপ উত্তরায়

আপডেট সময় ০৮:৩৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০